Showing posts with label প্রশিক্ষণ. Show all posts
Showing posts with label প্রশিক্ষণ. Show all posts

Saturday, October 6, 2018

উপজেলা রিসার্ভ/সংরক্ষিত শিক্ষক


খামার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছদ্ম নাম) মাত্র একজন শিক্ষক পরিচালনা করেন। নতুন স্থাপিত ১৫০০ বিদ্যালয়ের এটি একটি। যিনি বিদ্যালয়টি পরিচালনা করেন তিনিও আরেক স্কুল থেকে ডেপুটেশনে এসেছেন। তার মূল দায়িত্ব যে বিদ্যালয়ে সেখানে শিক্ষক ছিলেন চারজন। সেখান থেকে তিনি চলে আসায় ঐ বিদ্যালয়েও শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে। 




এরই মাঝে শুরু হয়েছে সাবজেক্ট বেইজড প্রশিক্ষণ। প্রশিক্ষণ একজন শিক্ষকের পেশাগত উন্নয়নের জন্য অনেক বেশি প্রয়োজন। প্রশিক্ষণ এমন একটি পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও আচরণের ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। প্রশিক্ষণের মাধ্যমেই যে কোন ব্যক্তি তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ সুষ্ঠু ও সাফল্যজনকভাবে সম্পাদনে সক্ষম হয়।

ফেসবুক লাইক ও শেয়ার