ছোট
বেলাটা আমার গ্রামে কেটেছে।
তখন আমার একখণ্ড জমিও ছিল,
আমাদের জমিগুলোর
মাঝে আমার জমিটিই ছিল সবচেয়ে
সুন্দর। সুন্দর এই কারণে যে
এই জমিটি ছিল তিন কোনা বিশিষ্ট।
অবশ্য এই তিন কোনা হওয়ার পেছনে
সবচেয়ে বেশি অবদান ছিল আমাদের
গ্রামের গরুগুলোর। গরুগুলো
গণিত না পড়েই বুঝতে পেরেছিল
ত্রিভুজের দুই বাহুর সমষ্টি
তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
অর্থাৎ গরুগুলো আমার জমির
দুই পাড় ব্যবহার না করে কোনাকোনী
ভাবে চলাচল করতো। একারণেই
আমার জমিটি ছিল তিন কোনা
বিশিষ্ট।